পাবিপ্রবির সামনে যুবকের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

২৪ মার্চ ২০২৫, ০১:৪৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৪ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সামনে থেকে মিলন হোসেন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহত মিলন হোসেন পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মেরিল বাইপাসের আয়ুব আলী খাঁর ছেলে। তার পরিবারের সদস্যদের বরাতে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, মিলনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্বজনদের দাবি, ইফতারের আগে মিলন মুজাহিদ ক্লাব এলাকায় ইফতারি করতে বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যায় খবর আসে, তিনি বিশ্ববিদ্যালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬