শাবিপ্রবি শিক্ষার্থী প্রতীকের জন্য দোয়া মাহফিল

১৮ জানুয়ারি ২০১৯, ০৩:২৫ PM
দোয়া মাহফিল

দোয়া মাহফিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের মেধাবী ছাত্র মো. তাইফুর রহমান প্রতীকের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে জিইবি বিভাগ। শুক্রবার বাদ জুমআ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এর আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের ছাত্রের মৃত্যুে আমরা শোকাহত। আমি তার পরিবারের সাথে কথা বলেছি। তার বোনের সাথে কথা বলেছি। তাদের শান্তনা দেওয়ার চেষ্টা করেছি। সে চলে গেছে তার আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করতে পারি। এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং প্রতীকের রুহের মাগফিরাতের জন্য সবাইকে দোয়া করতে বলেন।

জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান বলেন, বিভাগের মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে আজ আমরা খুবই মর্মাহত এবং শোকাহত। আমরা বিভাগেও শিক্ষক-শিক্ষার্থীরা তার জন্য দোয়া করেছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা যাতে তাকে জান্নাত দান করেন।

মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান দোয়া পরিচালনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি (সোমবার) সিলেট নগরীর একটি বাসা থেকে প্রতীকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ট্যাগ: শাবি
ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত…
  • ২৩ অক্টোবর ২০২৬
শেনজেন ভিসা ছাড়াই ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারেন আরও ৫ দেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফরিদপুরে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছে…
  • ২৩ অক্টোবর ২০২৬
হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া…
  • ২৩ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬