পাবিপ্রবি অর্থনীতি বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত   

১৭ জানুয়ারি ২০১৯, ১১:১৬ AM
অতিথিদের সাথে শিক্ষার্থীরা

অতিথিদের সাথে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অর্থনীতি বিভাগের অর্থনীতি সমিতি কর্তৃক আয়োজিত ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নবীন বরণ ও ২০১১-২০১২ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠিত হয়েছে বুধবার। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২’তে বিকাল ৩টায় শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম ও বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাবিবুল্লাহ, প্রক্টর ড. প্রীতম কুমার দাস ও ছাত্র উপদেষ্টা মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. আল-আমিন। 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা ও বিভাগের প্রতিটি ব্যাচ থেকে একজন করে শিক্ষার্থী।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে আতশবাজি দিয়ে শুরু করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও ফানুস উড়িয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান শেষ হয়।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬