সিলেটকে প্রথম ডিজিটাল সিটি করার ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর

১৬ জানুয়ারি ২০১৯, ০৫:৩৪ PM
বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন © টিডিসি ফটো

সিলেট নগরীকে দেশের প্রথম ডিজিটাল সিটি হিসেবে তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের অধিভুক্ত বিভাগগুলোর  স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা প্রদানের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে তথ্য ও সেবা পৌঁছে দেয়া হবে। বর্তমান সরকার সিলেটে আইসিটি পার্ক তৈরি করছে যা পরিচালনার জন্য দক্ষ জনবলের প্রয়োজন। নবীন শিক্ষার্থীদেরকে দক্ষ জলসম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়াও সিলেটের ওসমানী বিমানবন্দরকে কয়েকগুণ বর্ধিত করণের পাশাপাশি বিমানবন্দর সংলগ্ন একটি প্রাইভেট ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীনবরণে শাবিপ্রবি শিক্ষক জোবায়দা গুলশান আরা ও তানভীর হোসেনের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ভর্তি কমিটির অধ্যাপক ড. শামসুল হক প্রধান, ডিন অধ্যাপক ড. আব্দুল গণি, অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। এছাড়া শাবিপ্রবির যৌন হয়রানি নিরোধ সেলের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অনেক এগিয়ে। গত বছর শাবিপ্রবি আইসিটি খাতে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে ডিজিটাল এওয়ার্ড পেয়েছে। এখানের শিক্ষকবৃন্দ খুবই আন্তরিক। তিনি নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নামে অপসংস্কৃতি নিষিদ্ধ। র‌্যাগিংসহ অন্য যেকোনো সমস্যায় তোমরা আমার কাছে, বিভাগে কিংবা প্রক্টরের কাছে অভিযোগ দিতে পারো। আমরা দ্রুত ব্যবস্থা নিবো। এছাড়া মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রয়েছি। মাদক সেবন ক্যাম্পাসে নিষেধ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছি।’

এদিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের নবীনবরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

ট্যাগ: শাবি
রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬