শাবিপ্রবির নতুনদের বরণ করবেন পরিকল্পনা ও পররাষ্ট্রমন্ত্রী

১১ জানুয়ারি ২০১৯, ১১:২৩ AM

© টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ আগামী ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আগামী ১৬ জানুয়ারি (বুধবার) ‘এ’ ইউনিট ও ১৭ জানুয়ারি (বৃহস্পতিবার) ‘বি’ ইউনিটের ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। ১ম দিন উপস্থিত থাকবেন ড. এ কে আব্দুল মোমেন এমপি এবং ২য় দিনে এম এ মান্নান এমপি।

উল্লেখ্য, বিগত বছর গুলোতে শাবিপ্রবিতে এক দিনে নবীনবরণ হয়ে থাকলেও এবারই প্রথম দু’দিনে তা আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাম্প্রতিক শিক্ষার্থীর সংখ্যা ক্রমবর্ধমান হওয়ায় কেন্দ্রীয় মিলনায়তনে একই সাথে ‘এ’ ও ‘বি’ ইউনিটের নবীনদেরকে আসন দিতে প্রশাসনকে অনেক বেগ পোহাতে হয়েছিল। এতে দুর্ভোগের শিকার অধিকাংশ অভিভাবকের অভিযোগের ফলে বেশ সমালোচিত হয় প্রশাসন।

ট্যাগ: শাবি
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬