আইসিপি প্রতিযোগিতায় যবিপ্রবির সাফল্য 

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
যবিপ্রবির টিম ‘জাস্ট ফ্লার’

যবিপ্রবির টিম ‘জাস্ট ফ্লার’ © টিডিসি

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপি) পশ্চিম এশিয়া মহাদেশীয় অঞ্চলে তৃতীয় ধাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টিম ‘জাস্ট ফ্লার’। সম্প্রতি আইসিপি পশ্চিম এশিয়া মহাদেশীয়র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

তিন সদস্যের জাস্ট ফ্লার টিমের সদস্যরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্যাহ্ ও নিলয় দাস এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিন আরাফাত।

আইসিপিতে মোট চার ধাপের প্রথম ধাপে গত বছরের অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে ২৫০০ দলের মধ্য থেকে ৫৩তম দল হিসেবে জাস্ট ফ্লার টিম দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত হয়। দ্বিতীয় ধাপে ৬-৭ ডিসেম্বর ঢাকায় অফলাইন প্রতিযোগিতার মাধ্যমে ৩০৭টি দল থেকে ২২তম দল হিসেবে তৃতীয় ধাপের জন্য নির্বাচিত হয় জাস্ট ফ্লার টিম। তৃতীয় ধাপের প্রতিযোগিতা আগামী ৭-৮ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে। যেখান থেকে তিনটি দলকে ফাইনাল (চতুর্থ ধাপ) প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা হলো বিশ্বের বৃহত্তম কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। এখানে শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধানের দক্ষতা এবং কম্পিউটিং দক্ষতা প্রদর্শন ও উন্নত করার সুযোগ পায়। এই প্রতিযোগিতাকে ‘কম্পিউটার প্রোগ্রামিংয়ের অলিম্পিক’ বলা হয়।

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার
  • ১৯ মে ২০২৬
ডিজিডিএ মহাপরিচালককে ঢাবি ফার্মেসি অনুষদের সংবর্ধনা
  • ১৯ মে ২০২৬
জুলাই গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ
  • ১৯ মে ২০২৬
ম্যানচেস্টার সিটি ছাড়ছেন গার্দিওলা 
  • ১৯ মে ২০২৬
ইভটিজিং ও র‍্যাগিংয়ের অভিযোগে রাবিতে দুই বিভাগের হাতাহাতি
  • ১৯ মে ২০২৬
২ যুগে সীমান্তে ৭ বার মুখোমুখি— সম্মুখযুদ্ধে এগিয়ে বাংলাদেশ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081