আন্দোলন প্রত্যাহার ঘোষণা পবিপ্রবি শিক্ষার্থীদের

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন © সংগৃহীত

সঠিক বিচার ও প্রতিশ্রুতির ভিত্তিতে একাডেমিক কার্যক্রম বন্ধসহ সব ধরনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পবিপ্রবির এএনএসভিএম অনুষদের ক্যাম্পাসসংলগ্ন এলাকায় এক স্থানীয় ব্যক্তি কর্তৃক এক শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন এবং ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসে শিক্ষার্থীরা। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. জিল্লুর রহমান, সহকারী প্রক্টর ডা. আনোয়ার জাহিদ, অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সল কবির, হল প্রভোস্ট অধ্যাপক ড. সাইদুর রহমান, কুলসুম বেগমসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় অভিযুক্ত ব্যক্তি মিঠু শিক্ষার্থীদের সামনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এয়ারপোর্ট থানার ওসির বরাবর একটি মুচলেকা দেন এবং তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৯তম ব্যাচের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আলোচনায় অভিযুক্ত মিঠু প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। আমাদের মূল দাবিগুলো পূরণ হওয়ায় আমরা সব আন্দোলন প্রত্যাহার করেছি।’

তিনি আরও বলেন, ‘এ সময় দ্রুত সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬