হাবিপ্রবিতে শেখ মুজিব-হাসিনার ম্যুরাল ও নামফলক ভাঙচুর

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM

© টিডিসি ফটো

শেখ মুজিব পরিবারের নামে থাকা ম্যুরাল ও নামফলক ভেঙ্গে মুছে দিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের সামনে পূর্বঘোষণা অনুযায়ী জড়ো হয় শিক্ষার্থীরা। 

এসময় তারা হাতুড়ি, শাবল দিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও নামফলক ভাঙচুর করে। এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবন এবং দশতলা ভবনের নৌকার আদলে তৈরি নামফলক ভেঙে দেয় তারা। এছাড়াও শেখ পরিবারের সদস্যদের নামে থাকা ক্যাম্পাসের অন্যান্য নামফলকে ভাঙচুর চালায় তারা। 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: সুজন ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশে প্রথম শেখ মুজিব আর তারপর তার কন্যা শেখ হাসিনা দেশকে স্বৈরশাসন উপহার দেয়। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে শেখ পরিবার যে দুঃশাসন চালিয়েছে এবং পলাতক হাসিনা জুলাই বিপ্লবে যত ছাত্র-জনতা হত্যা করেছে তারপর তাদের নামে বিশ্ববিদ্যালয়ে কোন স্থাপনা, ফলক থাকতে পারেনা। 

ভাঙচুরে ক্যাম্পাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

সাবস্টেশনে লাগা আগুনে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ
  • ১১ জুলাই ২০২৬
শাহজালালের মাজারের দানবাক্সে এবার ১৯ দিনেই ৪৭ লাখ টাকা
  • ১১ জুলাই ২০২৬
ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে ভেসে যায় শিশু সাজেদুল, চারদিন প…
  • ১১ জুলাই ২০২৬
বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্যোগ তুলে ধরলেন মাহ্দী আ…
  • ১১ জুলাই ২০২৬
বিয়ের আড়াইমাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
২৫ বছরে ঢাকা মেডিকেলকে দক্ষিণ এশিয়ায় ‘শ্রেষ্ঠ’ দেখার আশা ডা…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence