ডুয়েটের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে রাখা হলো বিজয় ২৪

১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৪ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) © সংগৃহীত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) একটি হল, অডিটোরিয়াম ও প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) ডুয়েটের রেজিষ্ট্রার প্রফেসর ড. আবু তৈয়ব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে ডুয়েটের দ্বিতীয় ক্যাম্পাসের নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয় বিজয়-২৪ হল। গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা জাহিদ আহসান রাসেলের পিতার নামে থাকা শহীদ আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে জুলাই বিপ্লবে গাজীপুরের প্রথম শহীদ শাকিল পারভেজের নামে অডিটোরিয়ামের নাম করণ করা হয় শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়াম। নবনির্মিত প্রশাসনিক ভবনের নাম করণ করা হয় আবু সাঈদ প্রশাসনিক ভবন।

ট্যাগ: ডুয়েট
আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬