পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে নতুন নাম দিলেন শিক্ষার্থীরা

১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
বিজয়-২৪ হল

বিজয়-২৪ হল © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে নতুন নাম দিয়েছেন শিক্ষার্থীরা। হলটির নতুন নামকরণ করা হয়েছে ‘বিজয়-২৪’।

১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে আগের নামফলক ভেঙে বিজয়-২৪ হল নামের নতুন ব্যানার টানিয়ে দেন।

এ বিষয়ে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ফরিদুল ইসলাম বলেন, ‘খুনি ও ফ্যাসিস্ট হাসিনা তার সব কাজকে জায়েজ করত তার পিতার নাম জুড়ে দিয়ে। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। সেই সঙ্গে জুলাই বিপ্লবের শহীদ ও আহত ভাইদের স্মরণে বিজয়-২৪ নামকরণ করেছি।’

আরও পড়ুন: পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ২০ শিক্ষার্থীর শাস্তি-জরিমানা

আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহান বলেন, ‘আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সামনে আমাদের অনেক কাজ বাকি। আমরা যেন জুলাইকে না ভুলি। সব কাজ যেন জুলাইয়ের চেতনায় করতে পারি, তাই আমরা শিক্ষার্থীরা এই হলের নাম দিয়েছি বিজয়-২৪ হল।’

উল্লেখ্য, গত ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে অনেক সরকারি স্থাপনার নাম বিজয়-২৪ রাখা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু হলের নতুন নাম বিজয়-২৪ রাখা হয়েছে।

আরও পড়ুন: পবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কৃত

এ ছাড়া গত নভেম্বরের ১৮ তারিখে, বঙ্গবন্ধু হলের নাম দাপ্তরিকভাবে পরিবর্তনের জন্য আড়াই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরসংবলিত একটি আবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দাপ্তরিকভাবে নাম পরিবর্তনের আশ্বাস দেন।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬