শাবিপ্রবিতে ‘রিমেম্বারিং দ্য রেড জুলাই ইনডিপেনডেন্ট ২.০’ পালিত

০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
‘রিমেম্বারিং দ্য রেড জুলাই ইনডিপেনডেন্ট ২.০’ বিজয় র‍্যালি

‘রিমেম্বারিং দ্য রেড জুলাই ইনডিপেনডেন্ট ২.০’ বিজয় র‍্যালি © টিডিসি

জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে ‘রিমেম্বারিং দ্য রেড জুলাই ইনডিপেনডেন্ট ২.০’ বিজয় র‍্যালি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এই বিজয় র‍্যালি আয়োজন করা হয়। 

বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. সালমা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় জুলাই বিপ্লবে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এ ছাড়াওজুলাই বিপ্লবে হাজারো কোমলমতি শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা দ্বিতীয় স্বাধীনতাকে সমুন্নত রাখার আহ্বান জানান উপাচার্য। 

এআই এজেন্টের দ্রুত বিস্তার সাইবার নিরাপত্তায় নতুন ঝুঁকি সৃষ…
  • ২৮ আগস্ট ২০২৬
নতুন দায়িত্ব পেলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্য…
  • ২৮ আগস্ট ২০২৬
টঙ্গীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ২৮ আগস্ট ২০২৬
মহাখালী থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক
  • ২৮ আগস্ট ২০২৬
হিমবাহ ধসে যেভাবে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা, যা বলছেন বিজ্ঞ…
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬