বুয়েটের আবরার হত্যা মামলায় হাইকোর্টে শুনানি শুরু

২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
আবরার ফাহাদ

আবরার ফাহাদ © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার। তিনি মামলার পেপারবুক থেকে এজাহার, অভিযোগপত্র, জবানবন্দি এবং রায়ের অংশবিশেষ উপস্থাপন করেছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ৬ জানুয়ারি এ মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড‍ দেওয়া হলে তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। এছাড়া এ মামলার রায় অনুযায়ী আসামিরা উচ্চ আদালতে আপিল করতে পারবেন। পরে কারাবন্দি আসামিরা জেল আপিল করেন। পাশাপাশি অনেকে ফৌজদারি আপিলও করেছেন।
 
২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ওই রায় ঘোষণা করেন।

এর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নৃশংস কায়দায় পিটিয়ে হত্যা করে সংগঠনটির ক্যাডাররা। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।   মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

নোবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষ ও সাংবাদিক হেনস্তা: তদন্ত প্রত…
  • ২৮ আগস্ট ২০২৬
হিমালয়ের হিমবাহে দ্রুত ক্ষয়, বাড়ছে বন্যা-ভূমিধসের ঝুঁকি
  • ২৮ আগস্ট ২০২৬
ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে হলের ছাদ ধস, আতঙ্কে শিক্ষ…
  • ২৮ আগস্ট ২০২৬
নওগাঁয় পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ২৮ আগস্ট ২০২৬
গাকৃবিকে বৈশ্বিক উচ্চশিক্ষার গ্লোবাল হাব করতে চাই- উপাচার্য
  • ২৮ আগস্ট ২০২৬
চিকিৎসক নন—তবু অস্ত্রোপচার করেন, প্রেসক্রাইব করেন নিষিদ্ধ ও…
  • ২৮ আগস্ট ২০২৬