আইনজীবী হত্যার বিচারের দাবিতে পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

২৭ নভেম্বর ২০২৪, ০১:২৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
পাবিপ্রবি শীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পাবিপ্রবি শীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল হক আরিফের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শীক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়। 

বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে মাহাতাব টাওয়ার পর্যন্ত গিয়ে আবার ক্যাম্পাসের দিকে ফিরে আসে। কিছু সময় ক্যাম্পাস গেটে অবস্থান করে ক্যাম্পাসের ভেতরর প্রবেশ করে শহীদ মিনারে এসে মিছিলটি শেষ হয়।

আরও পড়ুন: ইসকন নিষিদ্ধসহ বিচার দাবিতে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায় প্রশাসনের শীক্ষার্থী মেরাজ হোসেন বলেন, ‘উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশে যে বিপ্লব হয়েছে, সেটা যেন প্রতিবিপ্লবে রূপ না সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে  আইনজীবী সাইফুল হক আরিফের গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়।

এইচএসসির কেন্দ্রে হামলাকারীদের চিহ্নিত করে সাজা দেওয়া হবে
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নে কী বললেন শিক্ষ…
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তিতে শীর্ষে ঢাকা, পিছিয়ে বান্দরবান
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা মেডিকেল এলাকা থেকে ৩ মরদেহ উদ্ধার
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক…
  • ১২ জুলাই ২০২৬
সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence