আন্দোলনে সক্রিয় ছিলেন পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত মাহিন

২৪ নভেম্বর ২০২৪, ০৩:০০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মুবতাছিন রহমান মাহিন

মুবতাছিন রহমান মাহিন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকে সক্রিয় কর্মী ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থী মুবতাছিন রহমান মাহিন। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়েছেন তিনি। শুধু মাহিন নন, তার সঙ্গে প্রাণ হারিয়েছেন আরও দুই শিক্ষার্থী।

মাহিনের গ্রামের বাড়ি রংপুর শহরের জুম্মাপাড়া এলাকায়। তার বাবা ইমতিয়াজুর রহমান এবি ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক। দুই ভাইয়ের মধ্যে মাহিন বড় ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটির শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মাহিনের বাল্যবন্ধু তাসিম জানান, আন্দোলনের সময় তিনমাস তারা একসাথে ছিলেন। বন্ধুরা একসাথে আন্দোলনে অংশ নেন। তাদের মধ্যে মাহিন সবসময় সামনে থাকার চেষ্টা করেছিলেন। আন্দোলনের পর পরীক্ষার জন্য আবার ঢাকা ফিরে যান তিনি।

শনিবার (২৩ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি দোতলা বাস ও ৩টি মাইক্রোবাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যান।

এ সময় উদয়খালী বাজারে পৌঁছলে একটি বাস পল্লী বিদ্যুতের তারের স্পর্শে আসে। বাসটি বিদ্যুতায়িত হলে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন আরও ৩ শিক্ষার্থী।

‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬
নদীর তলদেশ দিয়ে ‘সাবমেরিন’ কৌশলে ইয়াবা পাচার, জব্দ ২ লাখ ২০…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ বিভাগের পরিচালক পদ নিয়ে মন্তব্য, সারজিসকে রাজনীতি ছ…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেতা-কর্মীদের ভীড়ে নিজ বিদ্যালয়ের অনুষ্ঠানে মঞ্চে ঠাঁই হলো…
  • ১৪ অক্টোবর ২০২৬