রণক্ষেত্র সায়েন্সল্যাব এলাকা, আহত ৪ শিক্ষার্থী

২০ নভেম্বর ২০২৪, ০৫:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার পাশাপাশি দুই শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে সায়েন্সল্যাব মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে থেমে থেমে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। চলে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এতে পুরো সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিরণ হয়।

এ ঘটনায় অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়। দুই কলেজের আহতরা হলেন- সিটি কলেজের শাহরিয়ার (২১) ও নূর হোসেন (২৪) এবং ঢাকা কলেজের মো. তুষার (১৮) ও অনিম (২১)।

জানা যায়, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর করে সিটি কলেজের শিক্ষার্থীরা এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। 

এ বিষয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

রাজধানীসহ ৬ বিভাগে বন্যার সতর্কবার্তা
  • ১২ জুলাই ২০২৬
উপবৃত্তির টাকা বৃদ্ধি নিয়ে দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১২ জুলাই ২০২৬
৭৬ মিলিমিটার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ নগরবাসীর
  • ১২ জুলাই ২০২৬
মেয়ে পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দ…
  • ১২ জুলাই ২০২৬
কোথাও প্রশ্ন ফাঁস হচ্ছে না— টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্…
  • ১২ জুলাই ২০২৬
এইচএসসির কেন্দ্রে হামলাকারীদের চিহ্নিত করে সাজা দেওয়া হবে
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence