বশেমুরবিপ্রবির নতুন প্রক্টর আরিফুজ্জামান রাজীব 

১৯ নভেম্বর ২০২৪, ০৭:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ড.আরিফুজ্জামান রাজীব

ড.আরিফুজ্জামান রাজীব © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.আরিফুজ্জামান রাজীবকে প্রক্টর করে ৬ সদস্য বিশিষ্ট নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিবকে এবং সহকারী প্রক্টর হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আইরিন পারভিন, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক জনাব মো. আসিফ খালেদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জনাব মো. গোলাম সারোয়ার ও ইতিহাস বিভাগের প্রভাষক জনাব মুজাহিদুল ইসলাম প্রভাষকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

নবনিযুক্ত প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার জন্য পাশে থাকার অনুরোধ করেছেন। সবাইকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

এছাড়াও বিজ্ঞপ্তিতে পূর্বতন প্রক্টরিয়াল বডির সকল সদস্যকে তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এইচএসসির কেন্দ্রে হামলাকারীদের চিহ্নিত করে সাজা দেওয়া হবে
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নে কী বললেন শিক্ষ…
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তিতে শীর্ষে ঢাকা, পিছিয়ে বান্দরবান
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা মেডিকেল এলাকা থেকে ৩ মরদেহ উদ্ধার
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক…
  • ১২ জুলাই ২০২৬
সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence