সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবি কর্মচারীর মৃত্যু

১৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব টেকনিশিয়ান আব্দুল মান্নান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ নভেম্বর) আনুমানিক দুপুর ৩টায় দিনাজপুরের পল্লীবিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, ক্যাম্পাসের দিক থেকে মোটরসাইকেলে করে আব্দুল মান্নান শহরে যাচ্ছিলেন। সেসময় একটি ট্রাক বিপরীত দিক থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল মান্নান। তার সাথে মোটরসাইকেলে আরও একজন ছিল, যাকে উপস্থিত জনতা হাসপাতালে নিয়ে যায় বলে জানা যায়।

জানা গেছে, আব্দুল মান্নানের গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। তার পরিবারকে জানানো হয়েছে, তারা আসছে।

সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬