প্রথমবারের মতো প্রো-ভিসি পেল বশেফমুবিপ্রবি

০৪ নভেম্বর ২০২৪, ০৭:৫২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন

অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন © সম্পাদিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) প্রথম প্রো-ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন। সোমবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। 

নিয়োগের শর্তে বলা হয়েছে, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। প্রো-ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন।

এছাড়াও বিধি অনুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন তিনি। সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। আচার্য ও রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬
নদীর তলদেশ দিয়ে ‘সাবমেরিন’ কৌশলে ইয়াবা পাচার, জব্দ ২ লাখ ২০…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ বিভাগের পরিচালক পদ নিয়ে মন্তব্য, সারজিসকে রাজনীতি ছ…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেতা-কর্মীদের ভীড়ে নিজ বিদ্যালয়ের অনুষ্ঠানে মঞ্চে ঠাঁই হলো…
  • ১৪ অক্টোবর ২০২৬