হাবিপ্রবিতে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

১০ অক্টোবর ২০২৪, ০৯:২৪ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ছবি

ছবি © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে ৩য় বার তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। আগামী ১৭ থেকে ১৯ অক্টোবরের এই সম্মেলনে দেশবিদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ টি ছায়া জাতিসংঘ সংস্থার ২৫০ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করবেন। 

সোমবার (০৯ অক্টোবর) দুপুর ২ টায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিষয়ে ঘোষণা দেন ছায়া জাতিসংঘ সংস্থা।

সংবাদ সম্মেলনে হাবিপ্রবি ছায়া জাতিসংঘের সভাপতি সাদমান সাকিব রাশিক মনি বলেন, ‘হাবিপ্রবিতে বিগত দুইবার অনুষ্ঠিত আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনে প্রতিযোগীর চেয়ে এবারের প্রতিযোগী বেশি। এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কূটনৈতিক বিষয় সম্পর্কে চিন্তাভাবনা, আন্তর্জাতিক বিষয় এবং ভূরাজনৈতিক চিন্তাভাবনা বিষয়গুলো অর্জন করতে পারবে।’

আরও পড়ুন: শরৎ বরণে যবিপ্রবিতে 'শরৎ শুভ্রম' অনুষ্ঠিত

উল্লেখ্য, মডেল ইউনাইটেড নেশনস (এমইউএন) বা প্রতীকী জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপি অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন । বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই অনেক গুরুত্বের সাথে এই সম্মেলনের আয়োজন হয়ে থাকে। ১৯২০ সালে তৎকালীন "লিগ অব নেশনস" এর সিমুলেশন হিসেবে নিউ ইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের যাত্রা শুরু হয়।

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শানাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬
‘ওই ছাত্রীকে ‘সরি’ বলতে লাঠিতে ভর দিয়ে ১০ মিনিট দাঁড়িয়ে …
  • ১৪ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, প্রতিষ্ঠানকে…
  • ১৪ অক্টোবর ২০২৬
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্…
  • ১৪ অক্টোবর ২০২৬