শিক্ষার্থীরা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হতে পারবে কি—সিদ্ধান্ত জানাল বুয়েট

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
শিক্ষার্থীরা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হতে পারবে কি—সিদ্ধান্ত জানাল বুয়েট

শিক্ষার্থীরা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হতে পারবে কি—সিদ্ধান্ত জানাল বুয়েট © ফাইল ছবি

শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শিক্ষার মান, মেধার যথাযথ মূল্যায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে এই বিশ্ববিদ্যালয়কে মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুয়েট অর্ডিন্যান্সের বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লিনের ১৬-নং ধারারয় অ্যাকাডেমিক কাউন্সিলের ৫০৩তম জরুরি সভায় সর্বোপরি রাজনীতির লেজুড়বৃত্তায়ন নিবৃত্ত করার লক্ষ্যে নিচের সিদ্ধান্ত গ্রহণ করা হলো উল্লেখ করে বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোন ক্লাব বা সোসাইটি ব্যতীত কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি অথবা অন্য যে কোন সংগঠনের সাথে জড়িত হতে পারবে না। শিক্ষার্থীগণকে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়মসমূহ যথাযথভাবে পালন করতে হবে এবং তা অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত নিয়ম মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ: বুয়েট
হতাহতদের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই
  • ২৮ আগস্ট ২০২৬
বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে:…
  • ২৮ আগস্ট ২০২৬
তাপদাহ নিয়ে রাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউরিচের’ ব্যতিক্রমধর্…
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে একে অপরকে বাঁচাতে গিয়ে চাচাতো-মামাতো-ফুফাতো ৫ বোনের ম…
  • ২৮ আগস্ট ২০২৬
হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬