৪০ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গোবিপ্রবিতে দুই দিনব্যাপী গবেষণা সম্মেলন শুরু

২৮ আগস্ট ২০২৬, ১২:৫৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০২:৫৮ PM
গবেষণা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান

গবেষণা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান © টিডিসি

দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’।

শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে নির্বাচিত ৬৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো এ গবেষণা সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। তিনি বলেন, ‘জ্ঞানের কোনো সীমা-পরিসীমা নেই। আমরা প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই এবং কিছু না কিছু শিখি। সেকারণে এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, এ আয়োজন গবেষণায় আগ্রহীদের উৎসাহিত করার পাশাপাশি অন্যদেরও অনুপ্রাণিত করবে। গবেষণা সম্মেলনটি শিক্ষার্থীদের জীবনে পাথেয় হয়ে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সজীব বালা, গোবিপ্রবির প্রক্টর ড. এস এম আহসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব।

সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান জানান, সম্মেলনে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা করবেন। সম্মেলনের প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি অধিবেশন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এসব অধিবেশনে উপস্থাপনের জন্য মোট ৬৬টি গবেষণাপত্র নির্বাচিত হয়েছে। নির্বাচিত গবেষণাপত্রগুলো পরবর্তী সময়ে ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকরা দায়িত্ব পালন করবেন।

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সম্মেলন আন্তঃবিষয়ক গবেষণার সুযোগ সৃষ্টি এবং তরুণ গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নওগাঁয় পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ২৮ আগস্ট ২০২৬
গাকৃবিকে বৈশ্বিক উচ্চশিক্ষার গ্লোবাল হাব করতে চাই- উপাচার্য
  • ২৮ আগস্ট ২০২৬
চিকিৎসক নন—তবু অস্ত্রোপচার করেন, প্রেসক্রাইব করেন নিষিদ্ধ ও…
  • ২৮ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৮ আগস্ট ২০২৬
পাগলা নদীতে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু
  • ২৮ আগস্ট ২০২৬
এআই এজেন্টের দ্রুত বিস্তার সাইবার নিরাপত্তায় নতুন ঝুঁকি তৈর…
  • ২৮ আগস্ট ২০২৬