শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর গ্রেপ্তার

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
র‌্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান

র‌্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান © সংগৃহীত

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় তাকে গ্রেপ্তার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল। তিনি জানান, র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

উলেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে গত ২০ আগস্ট আদালতে দায়েরকৃত মামলার (সিলেট কোতোয়ালি থানা) আসামি ছিলেন সজিবুর। তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে র‍্যাব। 

পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আসামিকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৯ এর এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র‌্যাব।

জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬