রাজনীতি বন্ধ ঘোষণা করল বশেমুরবিপ্রবি

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সব ধরণের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, চতুর্থ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে সব ধরণের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, রাজনীতি ছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধূমপানও নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়াও সব ধরনের মাদক বহন, সংরক্ষণ এবং ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তে সিন্ডিকেট সদস্যগণ একমত হয়েছেন। এ ছাড়া সিন্ডিকেটের চতুর্থ সভায় বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের পাঠ্যসূচি অনুমোদন করা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়াও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এসব ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করেন সিন্ডিকেট সদস্যগণ।

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬