হাবিপ্রবিতে ক্যাম্পাসে আসলেই ছাত্রলীগ নেতাদের জুতার মালা ঝুলিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা  

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
ছাত্রলীগ নেতাদের জুতার মালা ঝুলিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রলীগ নেতাদের জুতার মালা ঝুলিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যাম্পাসে আসলেই ছাত্রলীগ নেতাদের জুতার মালা ঝুলিয়ে দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর অস্ত্রঘাতী হামলা অভিযোগে ছাত্রলীগের পদপ্রাপ্ত নেতা-কর্মীরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা বা চাকরিতে যোগদানের জন্য ক্যাম্পাসে আসলেই জুতার মালা জুটছে তাদের গলায়। 

রবিবার (৮ সেপ্টেম্বর) সদ্য নিয়োগপ্রাপ্ত ‘আলোচিত’ ছয় ছাত্রলীগ নেতার একজন এবং ছাত্রলীগের শাখা কমিটির সহ-সভাপতি রাব্বি শেখ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এলে শিক্ষার্থীরা তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাম্পাস ছাড়া করেন শিক্ষার্থীরা। 

আরও পড়ুন: ঢাকা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থীকে মারধর

এর আগে ২৫ আগস্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে আসা ছাত্রলীগ কর্মী এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাকিব আহমেদকেও জুতার মালা পরিয়ে ক্যাম্পাস প্রশিক্ষণ করিয়ে ক্যাম্পাস ছাড়া করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, সাকিব ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর করা ছাত্রলীগের হামলায় অংশ নিয়েছিলেন। এছাড়াও তিনি ফেইসবুকে লাগাতার আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য ‘রাজাকার বাংলা ছাড়’ এ জাতীয় লেখা লিখেছিলেন।

ডিলারশিপ পেল ছাত্রদল নেতার প্রতিষ্ঠান, প্রতিবাদ জানিয়ে বিএন…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেহার ‘ওয়ান পিস’ লেখা লাল টি-শার্টের মাহাত্ম্য কী? কীসের প্…
  • ১৪ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রত…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-হাসানের
  • ১৪ অক্টোবর ২০২৬
শুধু মহিলারা না, অনেক ছেলেও নিজেদের খুব অনিরাপদ মনে করছে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতিটি বাড়িতে যাওয়ার নির্দেশ…
  • ১৪ অক্টোবর ২০২৬