ঢাকা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থীকে মারধর

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
মারধরের শিকার হওয়া শাহিন আলম

মারধরের শিকার হওয়া শাহিন আলম © টিডিসি ফটো

ঢাকা কলেজে ছাত্রলীগ সন্দেহে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে শিক্ষকদের উপস্থিতিতে উদ্ভূত সমস্যার মীমাংসা করা হয়।

জানা যায়, মারধরের শিকার হওয়া শিক্ষার্থীর নাম শাহিন আলম। তিনি ঢাকা কলেজ ২০২১-২২ সেশনের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, গত দুই মাস আগে কলেজের বাসের সিটে বসাকে কেন্দ্র করে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী অনিকের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন ছাত্রলীগ পরিচয়ে হলের ছাত্রলীগের ৮-১০ জন সাথে নিয়ে ঢাকা কলেজের চলন্ত বাস থামিয়ে শিক্ষকদের অনুরোধ উপেক্ষা করে জুনিয়র হয়ে সিনিয়র অনিককে মারধর করে। 

হিসাববিজ্ঞান বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, সে (শাহিন) বিগত সময়ে ছাত্রলীগ পরিচয় দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হেনস্তা করেছে। এখন স্বৈরাচারের পতনের পরে সে ক্যাম্পাসে আসায় ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা প্রতিশোধ নিতে তাকে মারধর করেছে। ছাত্রলীগ করার পরেও সে হলে সিট পেয়েছে আমরা তার হলের সিট বাতিল চাই। 

মারধরের শিকার শাহিন আলমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনা প্রসঙ্গে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ.ক.ম রফিকুল আলম বলেন, যদি কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে বিভাগের শিক্ষকদের জানাতে হবে। সংশ্লিষ্ট বিভাগ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এভাবে শিক্ষার্থীদের আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না।

ধ্বংসস্তূপ থেকে কান্নারত এক নবজাতক ও দুই কিশোর উদ্ধার
  • ৩০ জুন ২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
  • ৩০ জুন ২০২৬
বিএনপির সেই প্রার্থীর প্রার্থিতা বাতিলই থাকছে, এমপি হিসেবে …
  • ৩০ জুন ২০২৬
ঢাবির সিনেটে দুই বিরোধীদলীয় এমপিকে মনোনয়ন দেয়ার প্রস্তাব সা…
  • ৩০ জুন ২০২৬
বিয়ে না করায় ছুরিকাঘাতে তরুণ খুন, ‘প্রেমিকা’ আটক
  • ৩০ জুন ২০২৬
নাটকীয় ম্যাচে পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারাল মরক্কো
  • ৩০ জুন ২০২৬