বশেমুরবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ট্রেজারার ড. মোবারক

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
অধ্যাপক ড. মো.মোবারক হোসেন

অধ্যাপক ড. মো.মোবারক হোসেন © সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোবারক হোসেন। আজ রবিবার (১ জুন) রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়য়ের এক স্মারকে বিভিন্ন “সরকারি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পরামর্শ" শিরোনামে প্রদত্ত পত্রাদেশের পরিপ্রেক্ষিতে এক সভায় নিয়মিত ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগ ও যোগদান না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রয়োজন প্রতিপালনের জন্য ট্রেজারারকে প্রশাসনিক অনুমোদনকারী মনোনীত করা হয়। যে সমস্ত বিষয়ে অনুমোদনকারী মনোনীত করা হয় তা সংযোজিত পত্রে উল্লিখিত আছে। ট্রেজারার এ সভার সভাপতিত্ব করেন। 

উল্লেখ্য, কোষাধ্যক্ষ ড. মো. মোবারক হোসেন নিয়মিত উপাচার্য ও উপ-উপাচার্যের যোগদান না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জরুরি করণীয় বিষয় যথা পরীক্ষা সংক্রান্ত জরুরি বিষয়, অভ্যন্তরীণ বা বৈদেশিক জরুরি ছুটি সংক্রান্ত, ভর্তি সংক্রান্ত, পরীক্ষার জরুরি খাতা পত্র প্রেরণ সংক্রান্ত অর্থ অনুমোদন, সনদপত্র প্রদান, শিক্ষা ছুটি এবং এনওসি প্রদান,  প্রশাসনিক বিভিন্ন পদে যোগদানের অনুমোদন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence