যবিপ্রবি ও চীনের হেনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

০৮ অক্টোবর ২০১৮, ০৫:৫৪ PM

© ফাইল ফটো

বাংলাদেশের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে গণচীনের হেনান বিশ্ববিদ্যালয় এবং ফিনল্যান্ডের ন্যাচারাল রিসোর্স ইনস্টিটিউটের মধ্যে একটি যৌথ সমঝোতা স্মারক সই হয়েছে।

সমঝোতা স্মারকে সই করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন এবং হেনান বিশ্ববিদ্যালয়ের ভাইস- প্রেসিডেন্ট অধ্যাপক ড. জুনজিয়ান সুন।

সম্প্রতি গণচীনের হেনান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. সুন এবং যবিপ্রবি ক্যাম্পাসে ড. আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। দুই প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্ততা করেন যবিপ্রবির কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জাভেদ হোসেন খান।

এই সমঝোতা স্মারকের লক্ষ্য হচ্ছে যৌথ সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তথ্য ও প্রযুক্তি আদান-প্রদান, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উন্নয়ন, শিক্ষার্থী ও শিক্ষকদের বিনিময় কর্মসূচি (একচেঞ্জ প্রোগ্রাম) ও অন্যান্য সাধারণ সুবিধাদি প্রদান করা।

সমঝোতা স্মারক সইয়ের তারিখ হতে উভয় বিশ্ববিদ্যালয় আগামী পাঁচ বছর বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে আবেদন করতে পারবে এবং গবেষণালব্ধ ফলাফল আন্তর্জাতিক সাময়িকীতে যৌথভাবে প্রকাশ করবে।

প্রতিমন্ত্রীর গাড়ি দূর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে ছবি তৈরির ঝামেলা কমাবে গুগলের নতুন ‘পিকস’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়া থেকে তেল কেনা না কেনা যুদ্ধ বন্ধ করতে পারবে না: জয়শঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬