বাকৃবিতে ঈদুল ফিতরের নামাজ সকাল ৯ টায়

১০ এপ্রিল ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান।

তিনি বলেন, প্রতিবছরের মতো এ বছরও বাকৃবির কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও কিছু শিক্ষার্থীসহ শিক্ষকরা এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে। সবার সুবিধার্থে ঈদের নামাজের সময় সকাল ৯ টায় নির্ধারণ করা হয়েছে।

এবার বাকৃবি ক্যাম্পাসেই ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী । তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, উপাচার্য হিসেবে এটাই প্রথম ক্যাম্পাসে ঈদের নামাজ আদায় করা হবে। এবারের ঈদ উদযাপন অন্যবারের চেয়ে ভিন্ন হবে। এই ঈদে উপাচার্য হিসেবে সবার সাথে দেখা হবে ভিন্ন একটি প্রেক্ষিতে। আমি যেন সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারি সবার কাছে এই দোয়া চাইবো। আশা করছি ঈদের দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ, শিক্ষক, কর্মকর্তাদের সাথে দেখা হবে। তাদের সাথে কুশল বিনিময় করা হবে। আমি দিনটির অপেক্ষায় আছি।

ট্যাগ: বাকৃবি
সরকারি চাকরীজীবিদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9