অভিনব কায়দায় মাভাবিপ্রবির হল থেকে শিক্ষার্থীর ল্যাপটপ চুরি

০৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
মাভাবিপ্রবিতে মাথায় টুপি, মুখে দাড়ি, মাস্ক পরে শিক্ষার্থীর ল্যাপটপ চুরি

মাভাবিপ্রবিতে মাথায় টুপি, মুখে দাড়ি, মাস্ক পরে শিক্ষার্থীর ল্যাপটপ চুরি © টিডিসি ফটো

ঈদুল ফিতরের ছুটি পেয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে ছুটেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে ফিরলেও চাকরিপ্রত্যাশীরা কাঙ্ক্ষিত সোনার হরিণ ধরার জন্য পড়াশোনার উদ্দেশ্যে ক্যাম্পাসে অবস্থান করছে। শিক্ষার্থী কমের পাশাপাশি ছুটিতে নিরাপত্তা কম থাকায় ফাঁকা ক্যাম্পাসে সেই সুযোগে বেড়েছে চোরের উপদ্রব।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল থেকে এক শিক্ষার্থীর ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের দ্বিতীয় তলার ২১৯ নম্বর রুম থেকে এই চুরির ঘটনা ঘটে। হলে থাকা সিসিটিভি ফুটেজে এক অজ্ঞাত ব্যক্তিকে রুমটিতে ঢুকতে দেখা যায়।

ভুক্তভোগী মো. হেনামুল ইসলাম হিমু বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। তিন বছর আগে তার বাবা মারা যায়। এরপর থেকেই টিউশনি করে নিজের ও দুই বোনের পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারের হালও ধরে সে। ফলে টিউশনির টাকায় কেনা ল্যাপটপ চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সে।

ল্যাপটপ চুরির ঘটনার ভিডিও ফুটেজ দেখে এবং শিক্ষার্থীদের সূত্রে নিশ্চিত হওয়া গেছে এই চোর একাধিকবার ক্যাম্পাসে চুরি করেছে। এর আগেও জননেতা আব্দুল মান্নান হলে চুরি করেছে। অনেকগুলো মোবাইল ফোন চুরি করেছে। 

ভিডিও ফুটেজে দেখা যায়, মাথায় টুপি, কালো চাপ দাঁড়ি, মুখে মাস্ক পড়া, গায়ে কালো রঙের কোর্ট এবং সাদা পায়জামা পরিহিত অবস্থায় ভোর ৬টা বেজে ১৩ মিনিটে হলে এক ব্যক্তি প্রবেশ করে। পরে ৬টা বেজে ২৭ মিনিটে ২১৯ নম্বর কক্ষে প্রবেশ করে এবং তৎক্ষণাৎ কক্ষটি থেকে ব্যাগে করে ল্যাপটপ নিয়ে বের হয়ে যায়।

এই বিষয়ে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী ভুক্তভোগী শিক্ষার্থীকে থানায় জিডি করতে বলেন এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখবেন বলে জানান।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9