হাবিপ্রবি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের ফ্রি চিকিৎসা পেল ৫২৭ প্রাণী

১০ মার্চ ২০২৪, ১১:৩৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
হাবিপ্রবি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের ফ্রি চিকিৎসা পেল ৫২৭ প্রাণী

হাবিপ্রবি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের ফ্রি চিকিৎসা পেল ৫২৭ প্রাণী © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে জেলা সদরের কর্ণাই এলাকায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকে শহরের ৫২৭ প্রাণীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (১০ মার্চ) দিনাজপুর সদরের কর্নাই এলাকায় অবস্থিত কর্নাই আদর্শ দাখিল মাদ্রাসায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে গবাদি প্রাণীর ফ্রি চিকিৎসা, স্বাস্থ্যসেবা পরামর্শ প্রদান এবং কৃমিমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।

পাশাপাশি বিনামূল্যে কৃষকদের গবাদি প্রাণীর জন্য রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন স্যালাইন প্রদান করা হয়। এ সময় ৯০টি গরু, ২২৯টি ছাগল, ২০৪টি মুরগী ও ৪টি হাঁসসহ ৫২৭টি প্রাণীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। 

ভেটেরিনারি টিচিং হাসপাতাল কর্তৃক আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এস. এম. হারুন-উর-রশীদ, ভেটেরিনারি টিচিং হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সচিব  ভেটেরিনারি সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. হান্নান আলী।

এ ছাড়াও ক্যাম্প চলাকালীন সময় উপস্থিত ছিলেন মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক ইসলাম, প্যাথোলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম আযম, মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ইসমাইল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শেষ দুই বর্ষের শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ছাত্রছাত্রীদের চিকিৎসাবিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি জনসাধারণের সব ধরনের গবাদি প্রাণীর সুচিকিৎসা প্রদান করে থাকে। এ ছাড়াও রয়েছে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক, যেটি সরাসরি মাঠে গিয়ে গ্রামপর্যায়ে প্রান্তিক কৃষকের গবাদি প্রাণীগুলোকে আধুনিক চিকিৎসাসেবা দিয়ে থাকে।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9