পাবিপ্রবির বঙ্গবন্ধু হলের নতুন প্রোভোস্ট আমিরুল ইসলাম

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
অধ্যাপক ড. মো: আমিরুল ইসলাম (মিরু)

অধ্যাপক ড. মো: আমিরুল ইসলাম (মিরু)

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: আমিরুল ইসলাম (মিরু)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন তাকে নিয়োগ দিয়েছেন। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)  রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে জানানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রোভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের ড: মো: ওমর ফারুক এর স্থলে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম হলের প্রোভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী ০৩ (তিন) বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব গ্রহণ ও হলের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলের বিভিন্ন সমস্যা আন্তরিক ভাবে খুটিয়ে দেখব এবং শিক্ষার্থীদের আবাসন সুবিধা আরো জোরদার করব। শিক্ষার্থীদের ভালো পরিবেশ ও হলের সার্বিক উন্নয়নে কাজ করব।

উল্লেখ্য, তিনি আগামী ১ মার্চ ২০২৪ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন এবং প্রোভোস্ট এর দায়িত্বপালন কালে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

ফাইনালের আগে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ? যা আছে ফিফার নিয়মে
  • ১৬ জুলাই ২০২৬
সীমান্তে চোরাকারবারির জন্য কামাল ব্যবহার করতেন ভারতের সিম, …
  • ১৬ জুলাই ২০২৬
রিমান্ড শেষে কারাগারে হরিদাস, জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূ…
  • ১৬ জুলাই ২০২৬
ইউনিসেফের সহযোগিতায় ‘সম্ভব জবস’ দিচ্ছে বিনা মূল্যে দক্ষতা উ…
  • ১৬ জুলাই ২০২৬
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে একমাত্র মেডিকেল প্রতিনিধি ডা. যায়…
  • ১৬ জুলাই ২০২৬
সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার চিঠ…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence