ইতালিতে মারা গেলেন নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী ইসমাইল

১৩ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
মো. ইসমাইল হোসেন

মো. ইসমাইল হোসেন © সংগৃহীত

ইতালিতে মো. ইসমাইল হোসেন নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দেশটির মিলানে বসবাস করতেন। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতালি প্রবাসী আরেক শিক্ষার্থী শিশির কুমার। লিভারের সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মিলানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, ইসমাইল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এদিকে ঈসমাইল হোসেনের মৃত্যুতে ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ঈসমাইল সিসকো আইটি কম্পানিতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তাঁর মৃতদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬