৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম বুটেক্সের শাওন

২৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
শানিরুল ইসলাম শাউন

শানিরুল ইসলাম শাউন © ফাইল ছবি

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে এই চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়।

এবার প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী শানিরুল ইসলাম শাউন। তিনি বুটেক্সের ৪০তম ব্যাচের এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার দেশের বাড়ি হবিগঞ্জ জেলায়।

পরে ফেসবুকের এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে শাউন লিখেন, “শোকর আলহামদুলিল্লাহ। ৪৩তম বিসিএস পরীক্ষায় আমি প্রশাসন ক্যাডারে ১ম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।”

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬