কুয়েটে ডিন নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ, প্রতিবাদে পরীক্ষা স্থগিত

২৩ ডিসেম্বর ২০২৩, ১১:০২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদালয় © ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ করে প্রতিবাদে পরীক্ষা স্থগিত করেছেন বিভাগের শিক্ষকেরা। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বিভাগটির চতুর্থ বর্ষের পূর্বনির্ধারিত ভূ-কারিগরি প্রকৌশল বিষয়ের পরীক্ষা শুরুর আগেই বিভাগের শিক্ষকদের জরুরি সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২৩-এর ২৩ (৫) ধারা ভঙ্গ করে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন নিয়োগ দেয়া হয়েছে। এ ব্যাপারে গত ১৭ ডিসেম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ভঙ্গ করে জ্যেষ্ঠতা উপেক্ষা করে ডিন নিয়োগের ব্যাপারে উপস্থিত সব শিক্ষক নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করেন।

উপস্থিত সব শিক্ষক অবৈধ নিয়োগটি ২৪ ডিসেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে সংশোধনের ব্যাপারে দাবি জানান। সে সময় পর্যন্ত ডিনের সাথে সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রমে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ অংশগ্রহণ করবে না বলেও উপস্থিত সব শিক্ষক সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: উচ্চশিক্ষার মাধ্যমে ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে: কুয়েট উপাচার্য

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. আবু জাকির মোর্শেদ বলেন, শনিবার সকালে চতুর্থ বর্ষের একটি পরীক্ষা ছিল। নিয়ম অনুয়ায়ী কোনো অনুষদের ডিন তার অধীনে থাকা বিভাগগুলোর পরীক্ষায় প্রধান প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। শিক্ষকেরা অবৈধ প্রধান প্রত্যবেক্ষকের অধীন পরীক্ষা নিতে সম্মত হননি।

তিনি বলেন, জরুরি সভা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। বিকেলে আরো একটি পরীক্ষা ছিল। পরীক্ষার আগ পর্যন্ত আমরা ভিসির সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। কিন্তু এ ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে আমরা ওই পরীক্ষাও গ্রহণ করিনি।

ইবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সাবেক হল জিএসকে হাসপাতালে ফেলে যান দুই ব্যক্তি, রাতে …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাবি বন্ধ থাকবে ২৩ সেপ্টেম্বর, ক্যালেন্ডারে ছুটি থাকলেও পরদ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অনিয়মের অভিযোগ ভিত্তিহীন দাবি অব্যাহতিপ্রাপ্ত অধ্যাপক মনিরু…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে দুই ছাত্রী নিখোঁজ, পরিবারের উ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভিক্ষাবৃত্তির জন্য সেই শিশুর ‘পা কাটা ও কিডনি চুরির’ প্রমাণ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬