বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির সিনেটে বার্ষিক প্রতিবেদন অনুমোদন

২২ ডিসেম্বর ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
বিএসএমআরএমইউ নবম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে

বিএসএমআরএমইউ নবম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) নবম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। সভায় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভার শুরুতে সিনেট চেয়ারম্যান বিদায়ী সদস্যদের ধন্যবাদ জানান এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। পরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৩-২৪ অর্থবছরের নতুন বাজেট উপস্থাপন করেন।

আরো পড়ুন: পিএইচডি স্কলারশিপ সুবিধা বৃদ্ধির উদ্যোগ ইউজিসির

সভায় বিএসএমআরএমইউ-এর বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০২২-জুন ২০২৩) সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সিনেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জবি ছাত্রের লাশ উদ্ধারের পর চিরকুটে মিলল হৃদয়বিদারক তথ্য, ‘…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
শীতের আগমনী বার্তা, রাতে কুয়াশায় ঢাকছে চবির সবুজ আঙিনা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষায় বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছিল শিক্ষার্থীরা, ৬৪ বছর…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬