দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় ছাত্র, হাসপাতালে ভর্তি

১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
আছান উল্লাহ

আছান উল্লাহ © টিডিসি ফটো

দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের হরিদাসপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাহত শিক্ষার্থীর নাম আছান উল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আছানের সহপাঠীরা জানান, তারা হরিদাসপুর ব্রীজে ঘুরতে গেলে স্থানীয় কিছু বখাটে ছেলে এসে তাদের স্মার্ট ফোন কেড়ে নিতে চায়। এসময় তারা বাধা দিলে তাদের সঙ্গে ওই বখাটেদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে এক বখাটে দুর্বৃত্তের হাতে থাকা ছুরি দিয়ে সে আছান উল্লাহকে আঘাত করে পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তির পর ১৫টির অধিক সেলাই দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান তন্ময় বর্ম্মন বলেন, আমি বিষয়টি প্রক্টরকে জানিয়েছি। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, থানার ওসির সাথে এ বিষয়ে কথা হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা পুরো ঘটনার খোঁজ খবর রাখছি।

জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান বলেন, আমরা অফিসার পাঠিয়েছি। এটা যে বা যারা করুক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষোভে ফুঁসছে ইউরোপ: নেপথ্যে কারণ কী?
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাবিপ্রবির প্রথম নারী চেয়ারম্যান হলেন জিওলজি বিভাগের ওয়াহিদ…
  • ০৭ নভেম্বর ২০২৬
পদত্যাগ করতে পারেন ট্রাম্পের অন্তত ৫ মন্ত্রী
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950