অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ৮০টি

০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় © সম্পাদিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার আসন রয়েছে ৮০টি। 

অনুষদ ও আসন সংখ্যা
এমএসসি ইন অ্যাভিয়েশন সেফটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অনুষদ
আসন সংখ্যা ৩০টি

এমবিএ ইন অ্যাভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট অনুষদ
আসন সংখ্যা ৩০টি

এবং এলএলএম ইন ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ‘ল’ অনুষদ
আসন সংখ্যা ২০টি

আবেদনের শেষ তারিখ
অনলাইনে আবেদন পত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

আবেদন ফি ও জমা দেওয়ার শেষ তারিখ
টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জসহ ভর্তি ফি ৭৫০ টাকা জমা দিতে হবে। ফি জমাদানের শেষ তারিখ ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

প্রথমিকভাবে যোগ্যতালিকা ও প্রবেশপত্র
প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষায় যোগ্য ও ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ১৪ ডিসেম্বর ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার তারিখ ও  স্থান
২২ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ঢাকা ক্যাম্পাস, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬