হরতাল-অবরোধেও মেডিকেল সেবা পাবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

১০ নভেম্বর ২০২৩, ১১:৩৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
শাবিপ্রবি

শাবিপ্রবি © ফাইল ছবি

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল-অবরোধেও মেডিকেল সেবা দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আসিফ ইকবাল।

এর আগে গত মঙ্গলবার অ্যাকাডেমিক সভায় সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ক্লাস-পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে অন্যান্য দিনের মতো এ দুদিনও মেডিকেল সেন্টার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক ড. আসিফ ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন থেকে সাপ্তাহিক ছুটিতেও ক্লাস-পরীক্ষা চালু রয়েছে। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা মেডিকেল সেন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬