জ্ঞানের সব শাখাতে বিচরণ করতে হবে: নবীনদের উপাচার্য

০৮ নভেম্বর ২০২৩, ০৬:০৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বশেফমুবিপ্রবি

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বশেফমুবিপ্রবি © টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্থাপিত মঞ্চে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় চত্বরে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মেধার সর্বোচ্চ স্বাক্ষরের পরিচয় দিয়ে তোমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। নানা চ্যালেঞ্জ স্বত্ত্বেও আমরা এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেয়ার চেষ্টা করছি। তোমরা নতুন স্বপ্ন দেখবে, তা বাস্তবায়ন করবে। শিক্ষকবৃন্দ তোমাদের সেভাবে দিক নির্দেশনা দেবেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, জ্ঞানের যতগুলো শাখা রয়েছে সব শাখাতেই তোমাদের বিচরণ থাকতে হবে। শিক্ষার কোনো মুহূর্তই যেন তোমাদের জীবন থেকে হারিয়ে না যায়। বিশ্ববিদ্যালয়ে নানা পথ ও মত রয়েছে। সেগুলো থেকে তোমাদের ভালো পথ বেছে নিয়ে এগোতে হবে।

এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

নবীনবরণ উদযাপন কমিটির সভাপতি ও মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার মোহাম্মদ আবদুল মান্নান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ভূতত্ব বিভাগের অধ্যাপক ড. মৃনাল কান্তি রায় চৌধুরী, গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিপন রায়, সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, ব্যস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হক, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল বারী, নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মৌসুমী আক্তার, ভারপ্রাপ্ত প্রক্টর এসএম ইউসুফ আলী বিশেষ অতিথির বক্তৃতা করেন।

নবীনবরণ উদযাপন কমিটির সদস্য সচিব ইলিয়াছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশ, ইয়াসিন আরাফাত সৌরভ প্রমুখ বক্তব্য দেন।

নবীন শিক্ষার্থীদের মধ্যে ফিশারিজ বিভাগের মির্জা শাহরিন সাবা ও গণিত বিভাগের মিরাজ হোসেন তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence