হাবিপ্রবিতে জেল হত্যা দিবস পালিত

০৩ নভেম্বর ২০২৩, ০৪:৩৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ © টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক  ড. এম কামরুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দিনটি উপলক্ষ্যে বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক  ড. মো. মাহাবুব হোসেন। পরবর্তীতে ক্রমান্বয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রগতিশীল শিক্ষক ফোরাম, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন।

উল্লেখ্য, ৩ নভেম্বর বাঙালি জাতির জীবনে ১৫ আগস্টের পর আর একটি কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বর্বরোচিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সপরিবারে হত্যা করার কিছুদিন পরই বাংলাদেশকে নেতৃত্বশুন্য ও মেধাশুন্য করতে বঙ্গবন্ধুর ঘনিষ্ট চার রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে জেলের ভেতর নির্মম ভাবে হত্যা করে।

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬