হরতালের কারণে বুয়েটের পরীক্ষার তারিখ পরিবর্তন

২৯ অক্টোবর ২০২৩, ১০:১৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

হরতালের কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ রোববার (২৯ অক্টোবর) অনুষ্ঠেয় পরীক্ষা আগামী মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

বুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের অতীব জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঞা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত ২৯ অক্টোবর তারিখের জানুয়ারি-২০২৩ টার্ম ফাইনালের পরীক্ষাসমূহ আগামী ৩১ অক্টোবর একই সময়ে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

উল্লেখ্য ৩০ অক্টোবরের (সোমবার) পরীক্ষাসমূহ পূর্ব ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬