পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ PM
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বের করা হয় র‌্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বের করা হয় র‌্যালি © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খোকন হোসেন, উপপরিচালক মাহফুজুর রহমান, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, আব্দুল্লাহ আল নাহিদ, রাকিব মৃধা, কর্মচারী প্রতিনিধি মোশাররফ হোসেন ও মাহবুব হোসেন।

কর্মসূচির শুরুতে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয়তাবাদ একটি দর্শন, আর এই দর্শনের প্রবক্তা হচ্ছেন জিয়াউর…
  • ০৭ নভেম্বর ২০২৬
নির্বাচনে জিতে নতুন চমক আনলেন আবদুল এল সায়েদ
  • ০৭ নভেম্বর ২০২৬
পাহাড়ে তিন মরদেহ থাকার খবর, তল্লাশি চালিয়ে যা যা পেল যৌথ বা…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের অবিশ্বাস্য কীর্তি, প্রথম সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি
  • ০৭ নভেম্বর ২০২৬
নরসিংদীর ‘লাল গ্রুপের’ প্রধান আবু লাল গ্রেপ্তার, উদ্ধার পিস…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950