হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

২৮ অক্টোবর ২০২৩, ০৭:৪৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববারের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আজ শনিবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববারের অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার পরিবর্তীত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 

এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এরপর সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬