হরতালের কারণে বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা পিছিয়েছে

২৮ অক্টোবর ২০২৩, ০৯:২১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
বুয়েটের লোগো

বুয়েটের লোগো © সংগৃহীত

হরতালের কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামীকাল রোববারের (২৯ অক্টোবর) সব বিভাগের টার্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে ৩০ অক্টোবরের পরীক্ষাসমূহ পূর্ব ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়। এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল রোববারের ২০২৩ টার্ম ফাইনালের পরীক্ষাসমূহ আগামী ৩১ অক্টোবর একই সময়ে অনুষ্ঠিত হবে। তবে ৩০ অক্টোবরের পরীক্ষাসমূহ পূর্ব ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এরপর রাতে বুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

ট্যাগ: বুয়েট
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬