প্রতিষ্ঠার এক যুগ পর প্রথম প্রো-ভিসি পেল বশেমুরবিপ্রবি

১৫ অক্টোবর ২০২৩, ০২:২২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম

অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম।

রবিবার (১৫ অক্টোবর) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হলো।

আরও পড়ুন: ঢাবির ২৯তম উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপনে বেশ কয়েকটি শর্তে এই নিয়োগ প্রদান করা হয়েছে। সেগুলো হলো- উপ-উপাচার্য হিসেবে তাঁর এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। উপ-উপাচার্য পদে কর্মরত থাকাকালীন তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি এই পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

এছাড়াও উল্লেখ রয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বা সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১৩ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তবে বশেমুরবিপ্রবির একাডেমিক কার্যক্রম ‍শুরু হয় ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে। একাডেমিক কার্যক্রম ‍শুরুর একযুগেও এই বিশ্ববিদ্যালয়ে এতদিন ছিলনা কোনো উপ-উপাচার্য। সর্বশেষ প্রথমবারের মতো রবিবার উপ-উপাচার্য নিয়োগ দেয়া হলো এই বিশ্ববিদ্যালয়ে। 

ক্যাম্পাসের হলে রোজা পালন, মায়ের কাছে ফেরা-ই যেন স্বস্তি
  • ১৮ মার্চ ২০২৬
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence