পবিপ্রবি'র শালবন ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মৃদুল-তুহিন

১৩ অক্টোবর ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
সভাপতি আব্দুল্লাহ আল মৃদুল ও সাধারণ সম্পাদক তুহিন হোসাইন সুমন

সভাপতি আব্দুল্লাহ আল মৃদুল ও সাধারণ সম্পাদক তুহিন হোসাইন সুমন © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  শালবন ছাত্রকল্যাণ সমিতির ২০২৩-২৪ এর কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মৃদুল ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের  মো: তুহিন হোসাইন সুমন। 

১১ অক্টোবর  (বুধবার)  সদ্য সাবেক সভাপতি মো: সাদিকুর রহমান সীমান্ত ও সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শালবন ছাত্রকল্যাণ সমিতির ২০২৩-২৪ এর কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। শালবন ছাত্র কল্যাণ সমিতি পবিপ্রবিস্থ গাজীপুর জেলা ছাত্র ছাত্রীদের সংগঠন। 

আরো পড়ুন: দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা পবিপ্রবি শিক্ষকদের

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মৃদুল বলেন," নিজেদের শিক্ষা, সংস্কৃতি ও মেধাকে বিকশিত করার লক্ষ্যে গড়ে উঠা এই সংঘঠনের এতো বড় দায়িত্ব পেয়ে সত্যিই আজ আমি আবেগে উচ্ছ্বসিত। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাজীপুর জেলার প্রতিটি শিক্ষার্থীর আনন্দ বেদনা যাতে একসাথে ভাগ করে নিয়ে সামনের দিকে এগোতে পারি সকলের কাছে সেই দোয়া প্রত্যাশা করি"

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬