ফিলিস্তিনের সমর্থনে পবিপ্রবিতে ‘সংহতি সমাবেশ’

১১ অক্টোবর ২০২৩, ০৬:০৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM

© টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ‘সংহতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশের শুরুতে মারসিফুল আলম রিমনের উপস্থাপনায় কুরআন তেলাওয়াত করেন সাজ্জাদুল ইসলাম নাঈম। এসময় সমাবেশে বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের রেদওয়ান উল্লাহ আব্বাস, নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের ফজলে রাব্বি, তুহিন শিকদার ও সাইদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের আব্দুল্লাহ আল রায়হান। 

এসময় বক্তারা ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব, নির্মম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদ জানায়।পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান।

বক্তব্য পরবর্তী মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে আসে এবং হাফেজ ফরিদ উদ্দিন এর দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্যে দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।  

উক্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। 

জামায়াতে ধর্মীয় ঘরানার নেতা নয়, দরকার আরও বেশি পলিসি মেকার
  • ২২ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে স…
  • ২২ জুলাই ২০২৬
জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর…
  • ২২ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার…
  • ২২ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদ…
  • ২২ জুলাই ২০২৬