‘শারীরিক সমস্যাগুলো আসে মানসিক সমস্যা থেকে’

১০ অক্টোবর ২০২৩, ০৬:৪৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
শােভাযাত্রা

শােভাযাত্রা © টিডিসি ফটো

‘মানুষের শারীরিক সমস্যাগুলো আসে মানসিক সমস্যা থেকে’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর ড. মো. কামরুজ্জামান বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মনােবিজ্ঞান বিভাগের  আয়োজনে এক আলােচনা সভায় একথা বলেন। 

মঙ্গলবার(১০ অক্টাবর) সকাল ১০টায় এ শােভাযাত্রা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রক্টর বলেন, শারীরিক যে সমস্যা হয় সেগুলো মূলত আসে মানসিক সমস্যা থেকে। আমরা জানি ২০২০ সাল থেকে প্রচুর মানসিক সমস্যার রোগী বেড়ে গেছে। করোনার পর থেকে পুরো বিশ্ব পিছিয়ে গেছে এবং বাংলাদেশের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা পিছিয়ে পড়েছে। এই যে পিছিয়ে পড়ার একটা মানসিক চাপ এটার জন্য আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি।

শােভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়। শোভা যাত্রা শেষে উদ্বােধন করা হয় টেলি-কাউন্সলিং সেবা। 

আরও পড়ুন: নির্বাচিত হলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেব: প্রধানমন্ত্রী

এছাড়া সকাল ১১:৩০টা থেকে একাডেমিক ভবনের ২০২ নং কক্ষে ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার’ প্রতিপাদ্য বিষয়ে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনােবিজ্ঞান বিভাগের সভাপতি মোছা. নাছরিন নাহার। সভায় মানসিক স্বাস্থ্যের সুস্থতার বিষয়ে আলােকপাত করেন বক্তারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বীর মুক্তিযােদ্ধা অধ্যাপক ড.মােঃ মােবারক হােসেন, রেজিস্ট্রার মাে. দলিলুর রহমান, প্রক্টর ড. মাে. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালহ্ আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল আসাদ, জীববিজ্ঞান ড. মােহাম্মদ আলী খানসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিবছর ১০ অক্টােবর নানা আয়ােজনের মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার’।

পেটের সুস্থতায় খাদ্যতালিকায় রাখুন প্রোবায়োটিক-সমৃদ্ধ খাবার
  • ২২ জুলাই ২০২৬
বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুন…
  • ২২ জুলাই ২০২৬
রাহুল গান্ধী শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার …
  • ২২ জুলাই ২০২৬
বন্যায় বিক্রির আগেই সর্বনাশ, ২০ লাখ টাকার পেঁপে বাগান হারিয়…
  • ২২ জুলাই ২০২৬
একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের তিনজনের
  • ২২ জুলাই ২০২৬
ম্যানেজিং কমিটির মাধ্যমে কর্মচারী নিয়োগের পরিপত্র বাতিলের দ…
  • ২২ জুলাই ২০২৬