ফিলিস্তিনের হামাসকে সমর্থন জানিয়ে শাবিপ্রবিতে মানববন্ধন

১০ অক্টোবর ২০২৩, ০৩:৫৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতিরোধ আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘ডেমনস্ট্রেশন ফর ফিলিস্তিন’ শীর্ষক ব্যানার হাতে মানববন্ধনটিতে একত্রিত হয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ।

সমাজকর্ম বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত তানিম খন্দকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুয়েল সরকার, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব ইসলাম, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি শিক্ষার্থী লোকমান মিয়া প্রমুখ।

আরও পড়ুন: শিক্ষা ক্যাডারে অসন্তোষ: আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন শিক্ষকরা

এসময় বক্তারা বলেন-‘ফিলিস্তিনি ভাইদেরকে বলতে চাই আমরা  দূর থেকে হয়তো কিছু করতে পারবোনা তবে মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণ সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকবো। আমরা চাই ফিলিস্তিন বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে উপস্থাপিত হোক।

হামাসের সাথে সংহতি জানিয়ে বক্তারা আরও বলেন ‘আমরা চাই ওআইসিভুক্ত দেশগুলোসহ পৃথিবীর শান্তিকামি মানুষের প্রতি আহবান জানায় আপনারা নিরীহ ফিলিস্তিনদের পাশে দাড়ান। অসহায় মানুষের উপর ইসরায়েল অনেক নির্যাতন নিপীড়ন করে আসছে। হামাসের অন্যায়ের বিরুদ্ধে এ যুদ্ধকে আমরা সমর্থন জানাচ্ছি।’

এসময়, বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে তাদের সার্বিক বিষয়ে সাহায্যের আহ্বান  জানান বক্তারা ।

সরকারি চাকরিজীবীদের বেতন অনলাইনে নির্ধারণ কীভাবে, নবম পে স্…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
উচ্চতর গ্রেডে বেতন পাবেন কারা, যা আছে পে-স্কেলের গেজেটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন ধাপে বাস্তবায়ন হবে নবম পে স্কেল, কোন ধাপে কী জেনে নিন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দিন থেকেই বিরোধী দল অসহযোগিতা করে যাচ্ছে: পানিসম্পদ ম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কোন গ্রেডে বেতন বাড়ল কত?
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাড়ির পাশের পুকুরে মিলল যুবকের মরদেহ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬