তামিমকে দলে ফেরাতে শাবিপ্রবিতে ভক্তদের মানববন্ধন

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
মানববন্ধনে ভক্তরা

মানববন্ধনে ভক্তরা © টিডিসি ফটো

তামিম ইকবাল খানকে বিশ্বকাপ দলে ফিরিয়ে আনতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন করেছে তার ভক্তরা। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক তামিমভক্ত অংশগ্রহণ করেন।

মানববন্ধনে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থী ও তামিমভক্ত মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন এন এম রাসেল, উজ্জ্বল মিয়া ও কাউসার আহম্মেদ সোহাগ।

মানববন্ধনের বিষয়ে মো. মমিনুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তামিমের বিকল্প তৈরি হয়নি। যাদের সুযোগ দেওয়া হয়েছিল তারা সবাই ব্যর্থ। তামিম ইকবাল আনফিট বা সব ম্যাচ খেলতে পারবে না এইসব বলে বাদ দেওয়া হয়েছে যা মেনে নেওয়ার মতো নয়। আশাকরি দ্রুত তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে সিলেট বিভাগের শীর্ষ ৬ কলেজ

মানববন্ধনের কাউসার আহম্মেদ সোহাগ বলেন, আমরা বাঙ্গালী,  ক্রিকেট আমাদের আবেগ। ছোটবেলা থেকেই, শাহরিয়ান নাফিস, আফতাব আহমেদ, মো:রফিক, হাবিবুল বাশারের খেলা দেখে বড় হয়েছি। তামিম ইকবালের খেলাও দেখেছি তার ক্যারিয়ারের শুরু থেকেই। আমরা জানি ক্রিকেটে তার অবদান কতটুকু। তার রিপ্লেসমেন্ট তৈরি এখনো হয়নি। বিসিবি  ও তার মধ্যে যে অন্তর্কোন্দল, আশাকরি তা খুব দ্রুত শেষ হবে। তামিমকে বিশ্বকাপ দলে দেখবো এটাই প্রত্যাশা।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে শিক্ষার্থীরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9